শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেলেন

সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেলেন

নিউজ ডেস্কঃ

ফাইল ছবি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ-এর ভার্চ্যুয়াল আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পেয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ-এর আদালত শুনানির পর আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে ওই দিন বিকালে আজ আদেশ দেওয়া হবে বলে জানান আদালত।

দুপুর সাড়ে ১২টার পর জামিন শুনানি শুরু হয়ে দুপুর ২টার দিকে শুনানি শেষ হয়। সাংবাদিক রোজিনা’র পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার কর্মকার, আশরাফ উল আলম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন হেমায়েত উদ্দিন হিরণ।

এর আগে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোজিনা ইসলামকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বৃহস্পতিবার (২০ মে) জামিন শুনানির দিন ধার্য করেন।

গত সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে তাঁকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। রাত ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলাম-এর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে এবং এই মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD