বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সাকিব ইস্যুতে মুখ খুললেন পাপন

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাপন

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএলে খেলবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ইস্যুতে সোমবার মিডিয়ার সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএলকে প্রাধান্য বেশি দিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব। বিষয়টি নিয়ে এতদিন বাংলাদেশ ক্রীড়াঙ্গনে তোলপাড় হলেও এই ইস্যুতে এতদিন মুখ খোলেননি বিসিবি প্রধান নাজমুল হাসান। তবে সোমবার বোর্ড মিটিং শেষে সাংবাদিককের সঙ্গে কথা বলেছেন তিনি।

সাকিবের এমন কাণ্ডে হতাশ হয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। সাকিবকে নিয়ে মিডিয়ায় প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেন এই বিসিবি প্রধান।

তিনি বলেন, “এখানে বিব্রত ঠিক না, মন খারাপ। আমাকে যদি বলেন, মনটা খারাপ। কেনো? একটা খেলোয়াড়দের পেছনে তো বোর্ড কম ইনভেস্ট করে না। বোর্ড ১০-১৫টা বছর যে ইনভস্টমেন্ট করে সেটা আপনাদের সবার জানা আছে কি না আমি জানি না। সব কিছু মিলিয়ে এখনকার ক্রিকেটারদের যে ধরণের সুবিধা দেওয়া হয় সেটা তো অতীতে চিন্তাও করা যেত না।”

তিনি আরও যোগ করেন, “সে জায়গায় দল দুটা টেস্ট ম্যাচ হারের পর… শুধু এই সিরিজ না, আমরা হেরেছি আফগানিস্তানের সাথে, আমরা হেরেছি পাকিস্তানের সাথে, আমরা ভারতের সাথে বাজেভাবে হেরেছি এবং ঘরের মাঠে দুটো টেস্ট হারলাম। এরপরে কেউ যদি বলে আমি টেস্ট খেলব না ফ্র্যাঞ্চাইজি খেলব, তাহলে এরপরে আর কিছু বলার থাকে না। আমাদের মাইন্ড ক্লিয়ার, কাউকে আমরা জোর করে রাখব না।”

সাকিব ইস্যুতে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অতীতের কথাও টেনে আনেন বিসিবি প্রধান। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন কাউকে জোর করে খেলিয়ে আর সময় নষ্ট করতে চায় না বিসিবি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD