শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সাকিব-তামিমদের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষনা

সাকিব-তামিমদের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষনা

নিউজ ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়া সিরিজ জয়ের জন্য আর্থিক পুরস্কার পাচ্ছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান-তামিম ইকবালদের ৩ কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এই ঘোষণা দেন।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে অবস্থান করা জালাল উইনুস বলেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি (নাজমুল হাসান) সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

সঙ্গে যোগ করেন জালাল ইউনুস, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’

চলমান সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে এর আগে খেলা ৯ ওয়ানডের সবকয়টিতে হার ছিল বাংলাদেশের। দেশটিতে খেলা সবমিলিয়ে ১৪ ওয়ানডেতে জয় ছিল না টাইগারদের। এবার ওই খরা কাটে সেঞ্চুরিয়ানে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩৮ রানে দাপুটে জয়। এরপর জোহানসবার্গে দ্বিতীয় ওয়ানডে হারলেও তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়ানে ফিরে ইতিহাস লেখে বাংলাদেশ।

সিরিজ ১-১ এ সমতায় থাকায় দুই দলের তৃতীয় ম্যাচটি রূপ নেয় অঘোষিত ফাইনালে। শিরোপার লক্ষ্যে আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের মাত্র ১৫৪ রানেই অলআউট করে দিয়েছে বাংলাদেশ। পরে ৯ উইকেট আর ১৪১ বল হাতে রেখে জয় পায় টাইগাররা। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ দল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD