বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
সাকিব শতভাগ ফিট নয়: ডোমিঙ্গো

সাকিব শতভাগ ফিট নয়: ডোমিঙ্গো

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ

চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের পুরোটা সময় মাঠে থাকতে পারেননি। ব্যাটিংটা ঠিক মতই করেছিলেন। ক্যারিবীয় ইনিংসের মাঝামাঝি সময়ে কুঁচকির টানে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন।

তারপর ৪৮ ঘন্টা বিশ্রামের পাশাপাশি ফিজিও জুলিয়ান ক্যালোফাতের নিবিড় পর্যবেক্ষণে থাকার পাশাপাশি এমআরআইও করানো হয়েছিল সাকিব আল হাসানের। তাতে কোনো জটিলতা বা সমস্যা ধরা পড়েনি। আর তাই সাকিবকে রেখেই টেস্ট দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

তবে ভেতরের খবর, বিশ্বসেরা অলরাউন্ডার শতভাগ ফিট নন। তিনি যে চট্টগ্রামে প্রথম টেস্টে খেলবেনই, তা পুরোপুুরি নিশ্চিত নয়। খোদ টিম বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো আজ ভার্চ্যুয়াল মিডিয়া ব্রিফিংয়ে দিয়েছেন এ তথ্য।

সাকিব আল হাসানকে খুবই গুরুত্বপূর্ণ পারফরমার আখ্যা দিয়ে ডোমিঙ্গো বলেন, ‘সাকিব ব্যাটিং ও বোলিং দু’দিক দিয়েই আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বিশ্বমানের পারফরমার। যে কোনো ফারম্যাটেই তার বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন।’

এ টেস্টের আগে সাকিবের প্রস্তুতিটা তেমন ভালো হয়নি জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘শেষ ওয়ানডেতে গ্রোয়েন ইনজুরির পর রিহ্যাবে আছে সাকিব। এখন পর্যন্ত সে শতভাগ ফিট না।’

তবে কি সাকিব ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট খেলবেন না? ডোমিঙ্গোর আশাবাদী জবাব, ‘এখনো আরও একদিন পুরো সময় আছে। তাই আশা করছি প্রথম টেস্টের আগে সাকিব পুরোপুরি তৈরি হয়ে যাবে।’

রিহ্যাবে (পুনর্বাসন) সাকিব খুব পরিশ্রম করছে এমন তথ্য দিয়ে টাইগারদের হেড কোচ বলেন, ‘আজ (সোমবার) সাকিব কিছু বল করেছে। আবার কিছু বলও খেলেছে। তবে কোনো সমস্যা অনুভব করেনি। তাই আমরা আশাবাদী সে টেস্টের আগে আগে খেলার জন্য তৈরী হয়ে যাবে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD