শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সাত কলেজে ১ লাখ ৪ হাজার ৩৬৫ ভর্তি আবেদন

সাত কলেজে ১ লাখ ৪ হাজার ৩৬৫ ভর্তি আবেদন

নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ লক্ষ ৪ হাজার ৩৬৫ শিক্ষার্থী আবেদন করেছেন। গত ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ আবেদন চলমান ছিলো।

মঙ্গলবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। তবে ব্যাংকে বা পেমেন্ট গেট ওয়েতে আটকে থাকা ফি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ সমন্বয় হলে পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য নির্ধারিত সময় অর্থাৎ গত মাসের ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ১ লক্ষ ৪ হাজার ৩৬৫ টি আবেদন জমা হয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ৩৯ হাজার ৫৯১টি, বাণিজ্য অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ২৬ হাজার ১৪৭টি এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য ৩৮ হাজার ৬২৭টি আবেদন জমা পড়েছে।

তবে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে গেটওয়েতে পেমেন্ট নিশ্চিত হওয়ার পর এর পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ১৯ আগস্ট এবং বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে৷

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা কার্যক্রম, প্রশ্ন প্রণয়ন সহ সবধরনের একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD