শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সাত মাস পর দেশে ফিরলেন আরও ২৫ ভারতীয় নাগরিক

সাত মাস পর দেশে ফিরলেন আরও ২৫ ভারতীয় নাগরিক

বিশেষ প্রতিনিধি।।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ২৫ জন ভারতীয় নাগরিক সাত মাস পর আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে নিজ দেশ ফিরেছেন। ভারতীয় হাইকমিশন তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ওই পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে নিজ দেশে ফিরে যান।

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতীয় হাইকমিশনে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরের মে মাসে প্রথম দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে ১০৬ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান। জুন মাসে দ্বিতীয় দফায় এ পথে ভারতে গেছেন ১১৯ জন ভারতীয় নাগরিক। পরদিন একই নিয়ম মেনে ১২৩ জন নাগরিক তাদের দেশে ফিরে যান। ৩১ জুলাই চতুর্থ দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সম্পন্ন করে ৫২ জন নিজ দেশে ফিরে গেছেন। ২৯ সেপ্টেম্বর পঞ্চম দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ৪৬ জন ভারতীয় নাগরিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলেও দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, করোনার কারণে যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে আটকে ছিলেন ভারতীয় হাইকমিশন তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুপুরে ২৫ জনসহ মোট ৪২৫ জন ভারতীয় নাগরিক নিজ দেশে প্রত্যাবর্তন করেছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে চলতি বছরের ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন ঘোষণা করে দেশটির সরকার; যার ফলে ঢাকার ভারতীয় হাইকমিশনে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয়দের নিজ দেশে ফিরতে হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD