শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সারাদেশে বৃষ্টি বাড়তে পারে, কমতে পারে তাপমাত্রা

সারাদেশে বৃষ্টি বাড়তে পারে, কমতে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক।।
দেশের আট বিভাগে অর্থাৎ সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এতে তাপমাত্রা আরও কমতে পারে, দূর হতে পারে তাপপ্রবাহ। রোববারের (২৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল (শনিবার) সকালে বদলগাছী ও টেকনাফে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সেটি আজ কক্সবাজারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এছাড়া নেত্রকোনায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৭১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুএক জায়গা ছাড়া প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে।

এই আবহাওয়াবিদ জানান, আজকের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলায় মৃদু তাপপ্রবাহ চলমান আছে, যা প্রশমিত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ ৭১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সন্ধ্যায় ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। এসময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD