বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় নেপালকে করোনার চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ

সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় নেপালকে করোনার চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ

‘সার্ক কোভিড-১৯ জরুরী তহবিলের’ আওতায় নেপালকে করোনার চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নেপালের রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের কাছে করোনার ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত ‘সার্ক কোভিড-১৯ জরুরী তহবিলের’ আওতায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এ উপহার সামগ্রী দেয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশে তৈরী রেমিডেসিভির ইনজেকশন, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার এবং ফ্লোর ক্লিনার।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী করোনার প্রতিরোধে বাংলাদেশের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং উন্নত দেশসমূহে বাংলাদেশের উন্নত মানের ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানীর বিষয়টি উল্লেখ করেন।

নেপালের রাষ্ট্রদূত করোনার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সময়োচিত পদক্ষেপ এবং এ দেশের উদ্যোক্তা ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানী গুলোর ভূয়সী প্রশংসা করেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের গৃহীত কার্যক্রম থেকে শিক্ষণীয় আছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

এছাড়া সার্কভুক্ত দেশসমূহের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ড. বংশিধর মিশ্র আশাবাদ ব্যক্ত করা হয়।

এ বছর মার্চ মাসে সার্ক নের্তৃবৃন্দের অংশগ্রহণে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সার্ক কোভিড-১৯ জরুরী তহবিল’ গঠন করা হয়; যা নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উক্ত তহবিলে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ লক্ষ মার্কিন ডলার দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD