শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে “বঙ্গমাতা টেবিল টেনিস টুর্নামেন্ট” ফাইনালে মংগোলিয়া প্রতিযোগীর জয় লাভ

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে “বঙ্গমাতা টেবিল টেনিস টুর্নামেন্ট” ফাইনালে মংগোলিয়া প্রতিযোগীর জয় লাভ

আজ সুদানিজ সময় দুপুর ১০ ঘটিকায় উনামিড শান্তিরক্ষা মিশনে “বঙ্গমাতা টেবিল টেনিস টুর্নামেন্ট” এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ৬টি দেশের প্রতিযোগী নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট গত ৪ ফেব্রুয়ারি উদ্বোধন হয়। টুর্নামেন্টের সফল আয়োজক বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট তাদের বঙ্গবন্ধু ক্যাম্পের শেখ রাসেল স্পোর্টস কক্ষে ১০দিন ব্যাপি এই টুর্নামেন্ট পরিচালনা করে, যা বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের ইতিহাসে প্রথম বার। “বঙ্গমাতা টেবিল টেনিস টুর্নামেন্ট” বাংলাদেশ ছাড়াও মঙ্গোলিয়া, কেনিয়া, নাইজেরিয়া, নেপাল ও কাজাকিস্তানের ১২ জন প্রতিযোগী অংশগ্রহন করে থাকে। এই টুর্নামেন্টে বিজয়ী হন মঙ্গোলিয়ান খেলোয়াড় মেজর এনখারান নিয়ামদেলেগ এবং রানার্স আপ হন একই দেশের খেলোয়াড় মেজর দাবাজাব নিয়ামদরজ। উনামিড মিশনের পুলিশ কমিশনার ডঃ সুলতান আজম তিমুরি প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্স আপকে ট্রফি এবং অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে মুজিব বর্ষের লোগ সম্বলিত মেডেল পরিয়ে দেন। প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন কোভিড মহামারীর মধ্যেও সামাজিক দুরত্ব বজায় রেখে এই ধরনের প্রতিযোগিতা আয়জন করা খুবই সাহসী কাজের পরিচয়, যার ফলে এল ফাশের ক্যাম্পে সবার মাঝে উদ্দীপনা বিরাজ করেছে। পুলিশ প্রধান সমাপনী অনুষ্ঠানে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য ব্যানএফপিইউ এর কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম কে ধন্যবাদ জানান। ৬ জাতির এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল ভূমিকাকে তিনি শ্রদ্ধার সাথে মনে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম বলেন শান্তিরক্ষা মিশন এরিয়াতে এই প্রথম জাতির পিতার সহধর্মিনীর নামে টুর্নামেন্ট আয়োজন। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতাকে যিনি সব সময় সাহস দিয়ে পাশে ছিলেন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে উনাকে আমরা বিশ্বের বুকে পরিচিত করতে পেরে আনন্দিত ও গর্বিত। ডেপুটি কমান্ডার নাজলি সেলিনা ফেরদৌসি বলেন ইতিমধ্যে ব্যানএফপিইউ কমান্ডারের নের্তৃত্বে আমরা বিদেশের মাটিতে ২ বার মিনি ম্যারাথনসহ জাতির পিতাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিতে নানা কর্মসূচী গ্রহণ করেছি। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, কমিশানারের স্টাফ অফিসার কর্নেল মিশেল রুহি, অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়বৃন্দ ও ব্যানএফপিইউ এর সকল কমান্ড স্টাফগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD