শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুদানে শান্তিরক্ষায় ৬ষ্ঠ বারের মত ‘প্রশংসা সনদ’ পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার সন্তান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম

সুদানে শান্তিরক্ষায় ৬ষ্ঠ বারের মত ‘প্রশংসা সনদ’ পেলেন ব্রাহ্মণবাড়ীয়ার সন্তান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম

আবুল কালাম আজাদ।।

সুদানের দারফুরে শান্তিরক্ষায় ‘পরিশ্রম, কর্মদক্ষতার ও মানবিক কাজের’ জন্য ‘প্রশংসা সনদ’ পেয়েছেন সেখানে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। আজ দারফুরে এলফেশার সুপার ক্যাম্পে সেই দেশে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সুলতান আজম তিমুরি ব্যানএফপিইউ কমান্ডারের হাতে এ সনদ তুলে দেন। কমান্ডার হালিম ২০১৯ সালের ২৫ মে সুদানের দারফুরে শান্তিরক্ষা মিশনে যোগ দেন। এরপর সেখানে নিয়ালা সুপার ক্যাম্পের নিরাপত্তা দিয়ে সুদান সরকারের কাছে ক্যাম্প হস্তান্তর করেন। এল ফাশেরে নানাবিধ সামাজিক কার্য্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সেখানকার অধিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন, যাতে বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। সেখানে কুটুম টিম সাইটের ফাতাবর্ন আইডিপি ক্যাম্পে বাস্তুচ্যুত মানুষকে নিরাপত্তা প্রদান করে প্রশংসিত হন তিনি। ডিসেম্বর মাসে উনামিড মিশন এর অপারেশন কার্য্যক্রম শেষ হওয়াই এলফেশার সুপার ক্যাম্প স্থানীয় সুদানিজ কর্তৃক নানা সময় আক্রমনের শিকার হয়, যা কমান্ডার হালিমের দিক-নির্দেশনা ও কঠোর নিরাপত্তা প্রদানের কারনে ক্যাম্প নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়াও করোনাভাইরাস মহামারীর মধ্যে জাতিসংঘের কোভিড-১৯ গাইডলাইন মেনে দক্ষতার সাথে অপারেশনাল কার্যক্রম পরিচালনাসহ জাতিসংঘ হেডকোয়ার্টাস থেকে আগত বিভিন্ন ভিআইপিদের এসকর্ট পরিচালনা সহ স্কুল-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নানা শিক্ষামূলক উপকরণ বিতরণ, বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করে থাকেন। কমান্ডার হালিম বলেন, “সুদানের দারফুরে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে শান্তিরক্ষায় কাজ করছে। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের একজন সদস্য হিসেবে এই মিশনে কাজ করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। “দায়িত্বপালনকালে শান্তিরক্ষার পাশাপাশি বাংলাদেশ পুলিশের ইতিবাচক ইমেজ তৈরি হয় আমি এমন কাজ করার চেষ্টা করে যাচ্ছি। যার স্বীকৃতি হিসেবে আমাকে ৬ষ্ঠ বারের মত এই ‘প্রশংসা সনদ’ দেওয়া হয়েছে।” ‘প্রশংসা সনদ’ পেয়ে দিনটিকে ‘অত্যন্ত আনন্দের দিন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “একজন শান্তিরক্ষী হিসেবে মিশনে অনেক প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। এই সনদ প্রাপ্তির দিনে আমি উপস্থিত থাকতে পেরে সব কষ্ট ভুলে গিয়েছি।” এরকম ‘প্রশংসা সনদ’ মিশনে কর্মরত অন্যদেরও উৎসাহ জোগাবে বলে মনে করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD