শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে অগ্নিকাণ্ডে বসতঘর ও গবাদি পশু পুড়ে ছাই

সুবর্ণচরে অগ্নিকাণ্ডে বসতঘর ও গবাদি পশু পুড়ে ছাই

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্কে ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর ও ২টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।

এতে বসত ঘরের আসবাবপত্র সম্পূর্ণপুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ নুরনবী।

রবিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চরক্লার্কে ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ডে মরহুম খোরশেদ আলমের ছেলে নুরনবীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দিনমজুর নুরনবী রাতে হঠাৎ দেখতে পান তাঁর বসত ঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে বসত ঘর,রান্নাঘর ও গরু ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘরের সকল আসবাব ও গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে ছাই হয়ে যায়।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে বসতঘর ও গোয়াল ঘরে থাকা দুইটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD