শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে আগাম টমেটো চাষে কৃষকের মুখে হাসি

সুবর্ণচরে আগাম টমেটো চাষে কৃষকের মুখে হাসি

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো চাষে লাভবান হচ্ছেন কৃষক। আগাম টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষীরা।

গতকাল মঙ্গলবার উপজেলার ০৩নং চরক্লার্ক ইউনিয়নের মধ্য কেরামতপুর গ্রাম ও অন্যান্য ইউনিয়নে গিয়ে দেখা যায়, আগাম টমেটো চাষাবাদ করে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে রাত-দিন সমানতালে ক্ষেতের পরিচর্যায় সময় পার করছেন কৃষক। খোলা আকাশের নিচে মুক্তাঙ্গনে রৌদ্র পরিবেশে উঁচু জমিতে এই টমেটোর চাষ। বৃষ্টির প্রভাব থাকলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে সযত্নে পলিথিন ও বাঁশের সাহায্যে ছাউনি দিয়ে চাষাবাদ করেন তারা।

এবং বাজারজাত করে ভালো দাম পাওয়ার লক্ষ্যে আগাম চাষ করেছে চাষীরা। বর্তমান খুচরা বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। বাজারে প্রচুর চাহিদা থাকায় চারা রোপণের পর থেকে চাষিরা টমেটো আবাদে মাঠে ব্যস্ত সময় পার করছে। আশানুরূপ মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি লক্ষণীয়।

কৃষক মো: দিদারুল ইসলাম জানান, এবার চলতি মৌসুমে বিভিন্ন সবজি চাষাবাদের পাশাপাশি ৫ শতক জমিতে গ্রীষ্মমকালীন বারি টমেটো-৮ চাষাবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম টমেটো বাজারে তুলে বেশ দাম পেয়েছি। গাছে এখনো প্রচুর ফলন রয়েছে। শীতকালীন টমেটো বাজারে আসার আগ পর্যন্ত ভালো দর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাঠ পর্যায়ের কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: হারুন অর রশিদ জানান, ২০২০-২১ অর্থ বছরে উপজেলার বারি টমেটো-৮ জাতের ২৫ শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে কৃষকরা।

কৃষিকাজে এখানকার চাষিরা বেশ তৎপর। বিশেষ করে সবজি চাষে চাষিরা বেশ সাফল্য এনেছে। কৃষি অফিস থেকে চাষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক’সহ নানা কৃষি উপকরণ ও প্রদর্শনী দেওয়া হয়েছে। এর পাশাপাশি টমেটো চাষের জন্য সব ধরনের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এবং অন্যান্য চাষীদেরকে আগাম টমেটো ও বিভিন্ন সবজি চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD