শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে এএসআই ছদ্মবেশে আটক করল সাজাপ্রাপ্ত আসামি

সুবর্ণচরে এএসআই ছদ্মবেশে আটক করল সাজাপ্রাপ্ত আসামি

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর চরজব্বার থানার উপপরিদর্শক (এএসআই) কবির হোসেন মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে ছদ্মবেশে আটক করেছে।

আটককৃত আলাউদ্দিন (৩৫) উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার এলাকার শাহ আলমের ছেলে।

বুধবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে তাকে সদর উপজেলা থেকে আটক করে পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আলাউদ্দিন এলাকার একজন চিহিৃত মাদক কারবারি। ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেয়।

এরপর থেকে সে নিজ উপজেলায় না থেকে পার্শ্ববর্তী সদর উপজেলা আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালায়। বিভিন্ন সময় তাকে আটক করতে পুলিশ অভিযান চালায়। কিন্তু সে অপরিচিত কাউকে শার্ট-প্যান্ট পরা দেখলে গা ঢাকা দিয়ে থাকত।

আজ বিকেলে চরজব্বার থানার (এএসআই) কবির হোসেন লুঙ্গি পরে গলায় গামছা পরে ছদ্মবেশ ধারণ করে তাকে গ্রেফতার করে।

ওসি জিয়াউল হক আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD