শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও চীনাবাদাম বীজ বিতরণ

সুবর্ণচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও চীনাবাদাম বীজ বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী

নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও চীনাবাদামের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (০৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ তাসলিমা ফেরদৌসী, উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকগণ।

উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ জানান, ২০২১-২২ অর্থ বছরে সুবর্ণচরে রবি মৌসুমে সমগ্র উপজেলার ১০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি চীনাবাদাম বীজ, ১৫ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়াও তিনি আরো বলেন, এই সাথে ২০০ জন কৃষকের মাঝে ভূট্রা ও ৫০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD