শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে জন্মনিবন্ধন কার্ড জালিয়াতি চক্রের ১০ হাজার টাকা জরিমানা

সুবর্ণচরে জন্মনিবন্ধন কার্ড জালিয়াতি চক্রের ১০ হাজার টাকা জরিমানা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

সুবর্ণচরে জালিয়াতির মাধ্যমে ২ হাজার টাকার বিনিময়ে জন্মনিবন্ধন সংশোধন করায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ আগস্ট) বেলা ১২ ঘটিকায় ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদে এমন ঘটনা ঘটে।

ইউপি সচিব মো. আবুল কালাম আজাদ জানান, কাটাবুনিয়া গ্রামের ২নং ওয়ার্ড়ের পিতা মো. সেলিমের ছেলে মো. নাজিম উদ্দিন সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদে এসে জালিয়াতকৃত জন্মনিবন্ধনের অনলাইন কপি জমা দিতে আসলে তাকে হাতেনাতেধরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন।

তিনি আরো জানান, জালিয়াতি চক্র উপজেলা নির্বাহী অফিসার, স্থানিয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের আইডি হ্যাক করে এই ধরনের ঘটনা ঘটায়।

নির্বাহী অফিসার আটককৃত মো. নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে, সে উপজেলা গেইট সংলগ্ন তুহিন কম্পিউটারের কম্পিউটারম্যান মো. বাবলুর নাম প্রকাশ করেন।

উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে জন্ম ও মৃত্য নিবন্ধন আইনের ২০০৪ সালের ২১ এর ১ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং যারা এই ধরনের ঘটনার সাথে জঠিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD