শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসত ঘরে আগুন, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসত ঘরে আগুন, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে এক স্কুল শিক্ষকের বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

গতকাল সোমবার (১৬ মে) বিকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের ঘোষফিল্ড বাজার সংলগ্ন মৃত চারু মাস্টারের নিজ ঘরে এমন ঘটনা ঘটে।

মৃত চারু মাস্টারের ছেলে সুশান্ত দাস জানান, পরিবারের সকল সদস্যদের নিয়ে পার্শ্ববর্তী একটি ধর্মীয় অনুষ্ঠানে গেলে এ সময়ে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্র হয় বলে ধারনা করা হয়। তখন ঘরে কেউ না থাকায় কোনো ধরনের মালামাল বাহির করতে পারিনি। স্থানিয়রা আগুনের লেলিহান দেখে তাৎক্ষণিক খবর দিলে বাড়িতে এসে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, ৬ টি শোয়ার খাট, ৩ টি স্টিলের আলমারি, ১ টি ফ্রিজ, ১ টি শোকেস, ৫ টি সিলিং ফ্যান, ২ টি টেবিল ফ্যান সহ বাড়ির দলিলপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ, নগদ অর্থ ও বিভিন্ন জিনিসপত্র সহ প্রায় ১২ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।

বর্তমানে চলার মত আমাদের কোনো পথ নেই। সরকারি ভাবে যদি আর্থিক ভাবে সহযোগীতা করে তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারবো।

স্থানিয়রা জানান, তাদের চলাচলের মত বর্তমানে কোনো ধরনের ব্যবস্থা নেই। প্রশাসন ভাবে যদি একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। তাহলে এই অসহায় পরিবারটি মোটামুটি একটু স্বস্তি পাবেন।

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস টীমের কর্মকর্তা মো. নূর নবী জানান, পূর্বচরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে ১৭ ফুটের ৪ কক্ষ বিশিষ্ট একটি ঘর। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎকালিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD