শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেঁধে নির্যাতনের অভিযোগ

সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেঁধে নির্যাতনের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের উচা সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পিতা মো: বশির উল্যাহ জানান, গত ১২ বছর পূর্বে একই ইউনিয়ের নয়াপাড়া গ্রামের মৃত মো: সামছুল হকের ছেলে মো. ছিদ্দিকুর রহমানের (৩৫) সাথে আমার ছোট মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ভুক্তভোগী আনোয়ারা বেগম (৩০) জানান, বিবাহের কয়েক বছর পর ভালো ভাবে সংসার কাটালেও গত কয়েক বছর ধরে আমার স্বামী, ভাসুর মো.কামাল উদ্দিন (৪৫) কু-প্ররোচনায় দুই লক্ষ টাকা যৌতুকের দাবিতে আমাকে বসত ঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে বেঁধে বেপরোয়া মারধর করে মেরে পেলার হুমকি দেয়।

ভুক্তভোগী আরো জানান, একপর্যায়ে আমার সন্তানদেরকে রেখে হুমকি ধামকি দিয়ে আমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে আমি নিরুপায় হয়ে বাবার বাড়িতে চলে আসতে বাধ্য হই। আমার হাতে, পিঠে, মাথা’সহ পুরো শরীরে আঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ করি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD