বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে রিয়েল ক্লাব কর্তৃক জুনিয়র নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সুবর্ণচরে রিয়েল ক্লাব কর্তৃক জুনিয়র নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে “মসজিদ মার্কেট রিয়েল ক্লাব” কর্তৃক আয়োজিত প্রথম বারের মত “জুনিয়র নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) রাত ৮ টায় চর আমান উল্যাহ ইউনিয়নের ০৭নং ওয়ার্ড মসজিদ মার্কেট সংলগ্ন এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টের আহ্বায়ক ইব্রাহিম খলিল শিমুলের সঞ্চালনায় সুবর্ণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমের সভাপতিত্ব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউপির চেয়ারম্যান অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন।

এসময় টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটি ও কল্যাণের শপথ যুব সংঘ এর সহ-সভাপতি মোঃ শাহেদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মামুন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান জাহেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উক্ত টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ। দল গুলো ফারজানা ভিক্টোরিয়া, মামা-ভাগিনা স্কোয়াড, কালিতারা সুপার স্টার, দক্ষিণ চরক্লার্ক সুপার স্টার, নাইন ওরিয়রস, স্বপন মার্কেট টেন স্টার, মসজিদ মার্কেট হার্ড হিটার্স, কচ্ছ মার্কেট সুপার স্টার, রেড সিগন্যাল, মন্নান মার্কেট সুপার স্টার।

এই টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচ আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আকরাম হোসেন সুমন ও আরাফাত হোসেন ইমন। এতে মামা-ভাগিনা স্কোয়ার্ড কে ২২ রানে হারিয়ে ফারজানা ভিক্টোরিয়া বিজয়ী হোন।

উল্লেখ্য, টুর্নামেন্টি সার্বিক ভাবে সহযোগীতা করছে, মোঃ মেহেদী হোসাইন, সাকিব আল ইসলাম, আরিফুল ইসলাম, মোঃ ফরহাদ, মোঃ মাসুদ, মোঃ রনি, সাকিব মাহমুদ, মোঃ শাহাদাত, রুপেশ সহ আরো অনেক। এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে সহযোগীতা করছে অত্র ইউপির বিভিন্ন সমাজ সেবক, স্থানিয় জনপ্রতিনিধি ও প্রবাসী বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD