শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে রোহিঙ্গা যুবতীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ২

সুবর্ণচরে রোহিঙ্গা যুবতীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগে দুই স্থানীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে কামাল উদ্দিন (২৮) ও একই ওয়ার্ডের নুরনবীর ছেলে নুর মাওলা ওরপে মনির (২৮)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিনের কোন এক সময়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে দালালদের সহযোগিতায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪২নং ক্লাস্টারের এক যুবতী (২০) ও ৭২ ক্লাস্টারের কবির আহমেদের ছেলে রোহিঙ্গা যুবক মহিব উল্যাহ (১৬) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়ন মার্কেটে পালিয়ে আসে।

একপর্যায়ে অভিযোগ উঠে গতকাল বুধবার গভীর রাতে স্থানীয় যুবক কামাল ও মনির ওই রোহিঙ্গা যুবতীকে ধর্ষণ করে। এরপর স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে ভিকটিমের সাথে থাকা রোহিঙ্গা যুবকসহ অভিযুক্ত দুই যুবককে চরজব্বর থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন,ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মামলা হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালে পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD