বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সুবর্ণচরে লাইসেন্সবিহীন স’মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুবর্ণচরে লাইসেন্সবিহীন স’মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে লাইসেন্সবিহীন ৪টি স’মিলে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (২৮ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় উপজেলার ২ ইউনিয়নের ৪ টি করাত কলে এই অভিযান পরিচালিত হয়।

করাত কল গুলো হলো চর আমান উল্যাহ ইউনিয়নে বৈরাগী বাজারে অবস্থিত এনায়েত উল্যাহ বাবুল স-মিল ও হেজারাম স-মিল এবং চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার এলাকায় অবস্থিত হেলাল স-মিল ও সাহাদাত স-মিল।

উপজেলা বন বিভাগের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা জানান, করাত-কল (লাইসেন্স) ২০১২ বিধিমালা ৩ এর ১ ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন চারটি স’মিলে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত করাত-কলগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

তিনি আরো বলেন, এইধরনের অনিয়মকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD