শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে স্কুল ছাত্রীর ওড়না ধরে টান; চার বখাটে কারাগারে

সুবর্ণচরে স্কুল ছাত্রীর ওড়না ধরে টান; চার বখাটে কারাগারে

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং-এর অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রবিবার (২৪ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এমন ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে শাকিব (২৪), আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪), নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। এরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক।

আটককৃতদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ৬ মাসের কারাদণ্ড এবং বাকী ৩ জনকে তিন মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বিকেল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তার ওড়না টেনে ইভটিজিং এর চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চরজব্বার থানা পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের উপপরিদর্শক মোঃ সাগির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল ৭ টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে তাদের দাবি তারা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভিকটিমের স্কুলছাত্রীর পরিবার দাবি করছে তারা মেয়েটিকে ইভটিজিং করার চেষ্টা করেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক। তিনি বলেন, আটকদেরকে (২৫ এপ্রিল) সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD