শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচর ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা, পালিয়ে যেতে সহযোগিতা করায় বাবা গ্রেফতার

সুবর্ণচর ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা, পালিয়ে যেতে সহযোগিতা করায় বাবা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ওই মামলায় অভিযুক্ত ছেলের বাবাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাটিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত বেলাল মাঝি (৪৫) উপজেলার বুড়িরচর গ্রামের বাসিন্দা।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী কিশোরীর মামা বাদী হয়ে দুইজনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ছেলের বাবাকে গ্রেফতার করে কারাগারে পাঠানে হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর গ্রামের মো.মিরাজ হোসেন (২৩) ওই তরুণীকে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে এই সময় তার দুইজন আত্মীয় ঘরে প্রবেশ করলে আসামি দৌঁড়ে ঘর থেকে পালিয়ে যায়। অভিযুক্ত মিরাজের বাবাকে বিষয়টি জানালে তিনি প্রথমে আপোষ মীমাংসা করার কথা বলে। এরপর কৌশলে ছেলেকে এলাকা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

পরবর্তীতে বিভিন্ন প্রকার তালবাহানা করতে থাকেন এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি দেন।

অভিযোগ পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিরাজের বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ওসি মো.জিয়উল বলেন, পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD