শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সেই নোবিপ্রবি কর্মকর্তাকে ৫৪ ধারায় কারাগারে প্রেরণ

সেই নোবিপ্রবি কর্মকর্তাকে ৫৪ ধারায় কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, তাকে একই দিন দুপুর আড়াইটার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহজিরহাট সংলগ্ন এলাকা থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাকে কবিরহাট থানার পুলিশ আটক করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, নোবিপ্রবির কর্মকর্তা সম্রাটকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

উল্লেখ্য, গত (১৭ জুন) রাত ১২টা ৮মিনিটের দিকে সম্রাট তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ ঘটনার প্রতিবাদে নোয়াখালী জেলার সর্বত্র প্রতিবাদেও ঝড় উঠে এবং সম্রাটকে গ্রেফতারের আহ্বান জানান আ’লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাটের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম (৪৮)।

অভিযোগটিতে বিবাদী করা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক জিয়াউর রহমান সম্রাটকে (৩৫)। সে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে জানতে জিয়াউর রহমান সম্রাটের ফোনে শুক্রবার রাত ১০টার দিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বৃহস্পতিবার রাত ৯টা ১৬ মিনিটের দিকে সম্রাট তার ফেইসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেন, প্রিয় নোয়াখালীবাসী, গতকাল রাতে আমার ফেইসবুক আইডি হ্যাক করে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আপত্তিকর একটা পোস্ট দেয়া হয়। পরে আইডি পুনরুদ্ধার করে আমি পোস্টটা ডিলিট করি। এমন অনাকাঙ্খিত বিষয়ে আমি বিব্রতবোধ করছি,সাথে দুঃখ ও প্রকাশ করছি। আমি মুজিব আর্দশের সৈনিক, নিজের থেকে পোস্ট দিলে আমি ডিলিট করতাম না। সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD