বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সেনবাগে এক দোকানেই লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: জরিমানা ৩০ হাজার

সেনবাগে এক দোকানেই লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: জরিমানা ৩০ হাজার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক দোকানেই গবাদি পশুর এক লাখ টাকার মেয়াদোর্ত্তীণ ওষুধ পেয়েছে ভ্রাম্যাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযান চালিয়ে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদরাখা ও বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযোগের সত্যাতা পেয়ে মৎস্য খাদ্যও পশু সম্পদ আইন ২০১০-এ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানের মালিক উত্তম চক্রবর্তীকে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে প্রতিষ্ঠানের মালিক তাঁর নিজ হাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ গুলো নষ্ট করে।

সহকারি কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি বলেন, অভিযানে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে এক লক্ষ টাকার ওপরে মেয়াদোত্তীর্ণ গবাদি পশুর ওষুধ পাওয়া যায়। সামনে ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণের ট্যাবলেট ও এমপুল ইকজেকশন বিক্রি করে আসছিল ওই দোকানী। যে গুলো এক বছর আগেই মেয়াদোত্তীর্ণ হয়।

এ ছাড়া মুরগির রাণীক্ষেত রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। যে ওষুধ গুলো নিয়মিত বিক্রি করছেন ওই ব্যবসায়ী। অভিযানে ওই ব্যসায়ীকে অপরাধের জন্য সতর্ক করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনবাগ থানার পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD