শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সেনবাগে ১টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুই যুবক গ্রেফতার

সেনবাগে ১টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুই যুবক গ্রেফতার

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালীর সেনবাগে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সিরহাটের দিলদার মার্কেটগামী সড়কের ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন- সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামের পাঁচ আনি বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে মো. মোশারফ হোসেন (২৮) ও একই গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. ইয়াকুব আলী (২১)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, অস্ত্র মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD