শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সৈয়দপুরে অগ্নিকান্ডে দুইটি অটো পার্টস দোকান ও ধান মিল পুড়ে ছাই

সৈয়দপুরে অগ্নিকান্ডে দুইটি অটো পার্টস দোকান ও ধান মিল পুড়ে ছাই

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি:

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে নীলফামারীর সৈয়দপুরে মালামালসহ ৪ টি দোকান পুড়ে গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সামান্য পূর্বদিকে আদানী মোড় (চাচা-ভাতিজার মোড়) এলাকায় সংঘটিত এই অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, মাগরিবের নামাজের আযানের সাথে সাথেই সৈয়দপুর-রংপুর মহাসড়কের সংলগ্ন আমিনুল ইসলামের ধান মিল থেকে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুতই পাশের ভেলুর খড়ির গোলা ও ভাংড়ির দোকান এবং আতাউর রহমান ও আইয়ুব আলীর অটো পার্টস দোকানে ছড়িয়ে পড়ে।

খড়ি, ভাংড়ির মধ্যের দাহ্য সামগ্রী, ধান মিলের খড় ও তুষ এবং পার্টস দোকানের প্লাষ্টিক ও অন্যান্য দাহ্য পদার্থের কারনে আগুন তীব্র বেগে জ্বলে উঠে। এতে স্বল্প সময়েই আগুনের লেলিহান শিখায় সব কিছু ভস্মিভূত হয়ে যায়।

খবর পেয়ে আধা ঘন্টার মধ্যেই সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ও নীলফামারীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুনের হাত থেকে অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত পূর্বক প্রকৃত পরিমান নির্ধারণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD