বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সৈয়দুপরে মেয়র প্রার্থীর মৃত্যুতে পৌরসভা নির্বাচন স্থগিত

সৈয়দুপরে মেয়র প্রার্থীর মৃত্যুতে পৌরসভা নির্বাচন স্থগিত

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

মেয়র প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা – ২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই ঘোষণা দেয়া হয়। দেশে দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতো এ নির্বাচন। এতে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে একজন ছিলেন বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুজনিত কারণে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা -২ অধিশাখা স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২০ অনুসারে মেয়র পদের নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD