শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সোনাইমুড়ীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

সোনাইমুড়ীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি দেশীয় তৈরি বন্দুকসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার নবগ্রামের মনির আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের নূর হোসেনের ছেলে আবু নাসের সজীব (২৪) এবং পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২১)।

শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে আটককৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার নবগ্রাম ডেগা হাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ তিন অস্ত্রধারীকে আটক করা হয়।

শুক্রবার দুপুরের দিকে আটককৃত আসামিকের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD