রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় কসবার ইসহাক নিহত

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় কসবার ইসহাক নিহত

কসবা প্রতিনিধি।

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইসহাক সায়েদ (২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদির স্থানীয় সময় গত বুধবার রাত ৩টার দিকে দাম্মাম শহরে মোটরসাইকেল চালিয়ে খাবার ডেলিভারি দিতে গিয়ে ট্রাকের চাপায় ইসহাক মারা যান। তিনি সৌদি আরবের ‘হাঙ্গেরি’ নামক একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম বলেন, গত বছরের আগস্ট মাসে ছেলে সৌদি পাড়ি জমায়। আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা হয়।

স্থানীয়রা বলছেন, ইসহাক ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে মরদেহ ফেরত আনার আবেদন করলে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সহায়তা করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD