শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ৬ মাসের জেল

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ৬ মাসের জেল

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে মো. খায়রুল ইসলাম (২৫) নামে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত খায়রুল ওই গ্রামের মো. মোদাচ্ছের আলীর ছেলে। জানা যায়, দন্ডপ্রাপ্ত খায়রুল দীর্ঘদিন ধরে একই গ্রামের এক স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্তক্ত করে আসছিল। বিষয়টি স্কুলছাত্রীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বখাটে খায়রুলকে ছয়মাসের বিনাশ্রম কারদন্ড প্রদাণ করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘দন্ডপ্রাপ্তকে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD