শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক সফল, দাবি আলেমদের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক সফল, দাবি আলেমদের

ছবি সংগৃহীত
নিউজ ডেস্কঃ

ভাস্কর্য ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বেঠক করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। বৈঠক শেষে আলেমরা জানান আলোচনা সফল হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রিফ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরীসহ ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে বের হয়ে আলেমরা জানান, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরবেন তারা। পাশাপাশি দেয়া হয়েছে ৫ দফা লিখিত প্রস্তাব। সব মিলিয়ে আলোচনা সফল হয়েছে বলে জানান তারা।

এদিকে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানাতে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঢাকায় ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামের নেতাসহ কওমি আলেমরা বিরোধিতা করে আসছেন। এর মধ্যে গত ৪ ডিসেম্বর রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়।

ভাস্কর্য ইস্যুতে ৫ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলেমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি নিরসনে পাঁচটি প্রস্তাব দেন। সার্বিক বিষয় নিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD