শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে সুদানের কারাগারে বাংলাদেশ পুলিশের সহায়তা

স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে সুদানের কারাগারে বাংলাদেশ পুলিশের সহায়তা

সুদানের দারফুর প্রদেশে এল ফাশেরের “সাল্লাহ কারাগারে” আজ সকাল ১১.২০ এ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ বিভিন্ন খাদ্য-পানীয় প্রদান করেন। ব্যানএফপিইউ এবং ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন সুদান পুলিশ ফোর্সের লিয়াজো অফিসার কর্নেল আমির, সাল্লাহ কারাগারের চিফ পেট্রন লেঃ ফিদা আল হোয়াইন, জেলার ক্যাপ্টেন মারিয়ম সোলেখা । এল ফাশেরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের সাল্লাহ কারাগারে এটি দ্বিতীয়বারের মতো ডোনেশন প্রোগ্রাম।
অনুষ্ঠানে আলোচনাসভায় কারাগারের জেলার ক্যাপ্টেন মারিয়ম সোলেখা তিনশতাধিক খাবার, পানি ও জুস প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন, এই প্রথম কোনো বিদেশী দেশ কারাগারে অবস্থিত নারী ও পুরুষদের আর্থ সামাজিক উন্নয়নে এগিয়ে এসেছে যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম মুজিব বর্ষ ও জাতির পিতার সম্পর্কে ধারনা প্রদান করেন। তিনি স্বাধীনতা দিবসে বাংলাদেশ পুলিশের ভূমিকা তুলে ধরেন এবং সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা প্রদান করেন।
সুদান পুলিশ ফোর্সের লিয়াজো অফিসার কর্নেল আমির তার বক্তব্যে বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগড় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং জাতির পিতাকে পরিচিতিমূলক কাজ করার জন্য কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম ও তার ইউনিটকে ধন্যবাদ জানান। পরে ইউএনএফপিএ কোভিড-১৯ মোকাবেলার জন্য মাস্ক, হেন্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
বাংলাদেশ পুলিশ সুদানের যুদ্ধবিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষরোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচ্যুত মহিলাদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD