শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
স্বাধীন বাংলায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই‍‍’

স্বাধীন বাংলায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই‍‍’

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি।
বাংলার মাটিতে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। স্বাধীন বাংলায় সংখ্যালঘু-সংখ্যাগুরু কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবন থেকে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যুগ যুগ ধরে চলছে তা তুলে ধরে ছোটবেলায় পূজার স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, আমি আগে বিভিন্ন মন্দিরে যেতাম, ঘুরতাম, খেতাম। এখন আর প্রধানমন্ত্রী হওয়ার পর পারি না। আমি বের হলেই জ্যাম লেগে যায়। ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে যেতাম। এখন একটা বড় জেলে বন্দি আছি। ২০০৭ একটা ছোটো জেলে ছিলাম।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন স্বাধীন বাংলায় সবার সমান অধিকার। সংবিধানেও তা স্পষ্ট করা আছে। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। স্বাধীন বাংলায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। কিছু মানুষের মধ্যে দুষ্ট বুদ্ধিটা আছে। যখন একটা জিনিস খুব সুন্দরভাবে চলছে তখন সেটা নষ্ট করা। বাংলাদেশে যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সেই সময় এই যাত্রাটাকে ব্যাহত করা এবং দেশের মধ্যে সমস্যা তৈরি করা।

কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনায় কেউ ছাড় পাবে না। প্রযুক্তির যুগ সবাইকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। দায়ীদের এমন শাস্তি দেয়া হবে, যেনো ভবিষ্যতে আর কেউ সম্প্রীতি নষ্ট করার সাহস না পায় বলেও হুঁশিয়ারী দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে খুঁজে আমরা বের করবই। এটা প্রযুক্তির যুগ তাদেরকে খুঁজে বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেয়া হবে। আমরা তা করেছি এবং করবো।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরকারের নেয়া নানান উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD