শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
হাতিয়ায় জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

হাতিয়ায় জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে চর আমানউল্লাহ গ্রামে ঘর থেকে জোয়ারের পানিতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ লিমা আক্তার (৭) উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জুবলুলের মেয়ে।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে মরদেহটি বেড়িবাঁধের বাহিরে আটকে থাকা জোয়ারের পানিতে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় ওই শিশু।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের ফলে দুপুরে বাবুলের ঘরে পানি ডুকে পড়ে। জোয়ারের সময় পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ছিল লিমা। সন্ধ্যার কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানিতে পড়ে জোয়ারের পানিতে ভেসে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD