জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে রবীন্দ্র চন্দ্র দাস (৪২) নামে এক ইউপি সদ্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
নিহতের দলীয় পরিচয় নিশ্চিত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন বলেন, গতকাল রাত আড়াইটায় চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।
বৃহস্পতিবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র চন্দ্র দাস (৪২) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সতীশ চন্দ্র দাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
তিনি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Leave a Reply