বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
হাফ পাসের’ আশ্বাসে সড়ক ছাড়লো শিক্ষার্থীরা

হাফ পাসের’ আশ্বাসে সড়ক ছাড়লো শিক্ষার্থীরা

সিয়াম মাহমুদ।।

হাফ ভাড়া কার্যকরের আশ্বাসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। এখন বনানী, গুলশান-২ নম্বর সড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ ছিল।

শিক্ষার্থীরা জানান, চক্রাকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বে ভাড়া নেওয়া হচ্ছিল ৩০ টাকা। আজ আন্দোলনের পর বৃহস্পতিবার পর্যন্ত (২৫ আগস্ট) এই রুটে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে ভাড়া নেবেন বাস মালিকরা। বৈঠকে এমনটাই জানিয়েছেন তারা।

এর আগে বেলা ১২টার দিকে বনানী-গুলশান ২ সড়কে অবস্থান নেয় বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বিভিন্ন কলেজ-ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার সড়কে চক্রাকার যেসব বাস চলাচল করে, সেগুলোতে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজার হাজার শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। এই এলাকায় চলাচলকারী ‘গুলশান চাকা’ ও ‘ঢাকা চাকা’ বাস ছাড়া অন্য কোনও কোম্পানির বাস এই রুটে চলাচলও করে না। এতে শিক্ষার্থীরা কম ভাড়ায় যাতায়াত করতে পারে না।

পরে স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান আন্দোলনস্থলে এসে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে। সেদিন বনানী বিদ্যানিকেতনে বসে এই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার (২২ আগস্ট) এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আজ (২৩ আগস্ট) সড়কে অবস্থান নেন তারা।

একই দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD