শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

সাপ্তাহিক ছুটি ও হাকিমপুর পৌর নির্বাচন উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ জানান, সাপ্তাহিক ছুটি ও ৩০ জানুয়ারি হাকিমপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় দুই দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।

তবে দুই দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবারো আমদানি-রফতানি শুরু হয়েছে।

এদিকে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, আমদানি-রফতানি কার্যক্রম শুরুর পাশাপাশি বন্দরের পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD