শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
হৃদক্রিয়া বন্ধ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে হাজতির মৃত্যু

হৃদক্রিয়া বন্ধ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে হাজতির মৃত্যু

সাবরীন জেরীন,মাদারীপুর।

মাদারীপুরে হযরত মাতুব্বর নামে এক হাজতির হৃদক্রিয়া বন্ধ হয়ে বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। এদিকে হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে । নিহত হযরত মাতুব্বর (৫০) সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে।
মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলার আসামী হযরত মাতুব্বর। পরে ২৭ সেপ্টেম্বর স্বেচ্ছায় আদালতে হাজির হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বুধবার (২১ অক্টোবার) ভোরে বুকে ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কারা ওয়ার্ডে। পরে কারা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪০ মিনিটে সদর হাসপাতালে মারা যান। এদিকে হযরতকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেন স্বজনরা। তবে, অভিযোগ অস্বীকার করে কারাগার কর্তৃপক্ষ জানায়, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হাজতিকে। পরে হৃদক্রিয়া বন্ধ হয়েই হযরতের মৃত্যু হয়েছে। নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD