বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি এএমএম নাজমুল আহমেদকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। রোববার পুলিশ সদর দফতর থেকে এক আদেশে তাকে বদলি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার এডিশনাল এসপি (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন। তবে কী কারণে তাকে বদলি করা হয়েছে তা তিনি নিশ্চিত করে বলেননি।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার পর জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র এএসপি আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি আব্দুর রহিম ও খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী শাখাওয়াত হোসেনকে বদলি করা হয়।
২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালান হেফাজতের কর্মী-সমর্থকরা। তারা সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে এসব ঘটনায় ৫৬টি মামলা হয়। এসব মামলায় রোববার পর্যন্ত ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply