বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ সৌদি আরবের

১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ সৌদি আরবের

নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশ ভ্রমণে সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স এখন পর্যন্ত সৌদি আরবে শনাক্ত হয়নি বলে রোববার আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সন্দেহভাজন ‘মাঙ্কিপক্স’ আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD