শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
২০২২ সালের মার্চেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ লিংবের কাজ শেষ হবে

২০২২ সালের মার্চেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ লিংবের কাজ শেষ হবে

বাকের সরকার বাবর।।

২০২২ সালের মার্চেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংকের (বাংলাদেশ অংশ) কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলপথ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকন ইন্টারন্যাশনালের জিএম রমন শিংলা।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় রমন শিংলা বলেন, চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতি ও অর্থ পরিশোধের জটিলতা থাকায় বাংলাদেশ অংশে রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে ভারতীয় অংশে খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, আখাউড়া অংশে রেললাইন স্থাপনের জন্য ২ হাজার স্লিপার প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের ২৫ নভেম্বরের মধ্যে স্লিপারগুলো কাজের সাইডে পৌঁছাবে। আগামী বছর মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং মার্চের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

উল্লেখ্য, ভারত সরকারের অনুদানের প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার রেলপথের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে। বাকি ৪ কিলোমিটার ভারতে।

রেলপথ প্রকল্প পরিদর্শনের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজ কুমার গোয়েল, প্রকল্পের এডভাইজার পঙ্কজ কুমার সিংসহ দু-দেশের প্রকল্প সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD