শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
২৬, ২৭ ও ২৮ নভেম্বর তিন দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার

২৬, ২৭ ও ২৮ নভেম্বর তিন দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার

নিউজ ডেস্ক।।
সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি জানতে পারবেন।
আয়োজকরা জানান, বাংলাদেশে পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। ‘বিশ্ব জিডিপিতে পর্যটন খাতের অবদান ১১ শতাংশ। এশিয়ার অনেক দেশের অবদান ৬ শতাংশের বেশি। মালদ্বীপ, নেপাল ও ব্যাংককের জিডিপিতে বড় অবদান রাখছে পর্যটন খাত। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অন্য কোনো দেশের চেয়ে কোনো অংশে কম নয়। তবে প্রচারের অভাবে আমাদের পর্যটন খাত সেভাবে অবদান রাখতে পারছে না।’ দেশের পর্যটন খাতকে ব্যাপকভাবে এগিয়ে নিতে এবারের ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশাবাদী। ট্যুরিজম ফেয়ারে ১২০টি স্টল থাকবে। ফেয়ারে অংশ নেবেন দেশি-বিদেশি বিশিষ্ট ব্যবসায়ী, পর্যটন ব্যক্তিত্ব। ফেয়ারের প্রথম দিনে থাকবে বাংলাদেশ নিয়ে উপস্থাপনা, পর্যটন খাত নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে ব্যবসায়ী পর্যায়ে আলোচনার জন্য আলাদা আলাদা সেশন থাকবে। ট্যুরিজম, হসপিটালিটি ও এভিয়েশন বিষয়ে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে।
ঢাকা আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। ফেয়ার সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এ মোতালেব শরীফকে চেয়ারম্যান, বাংলা ইভেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ ও কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক মজনুকে কো- চেয়ারম্যান এবং গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার এর মিডিয়া পার্টনার চ্যানেল আই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD