শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পবিত্র হজের প্রাক-নিবন্ধন

৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পবিত্র হজের প্রাক-নিবন্ধন

নিডস নিউজ ডেক্সঃ

যাঁরা আগামী বছর হজে যেতে ইচ্ছুক, তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রাক নিবন্ধন করতে হবে। চূড়ান্ত নিবন্ধন করেও করোনার জন্য যারা এ বছর হজে যেতে পারেননি, তাঁরা আগামী বছরে অগ্রাধিকার পাবেন। আর যারা নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিয়েছেন, আগামী বছর হজে যেতে চাইলে তাদেরও প্রাক নিবন্ধন করতে হবে।

গত মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রাক নিবন্ধনের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রাক নিবন্ধন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সৌদির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী, চলতি বছর এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালন করার কথা ছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন।

কিন্তু করোনার কারণে তাদের কেউই হজে যেতে না পারায় সরকার ঘোষণা দিয়েছিল যে, কেউ চাইলে টাকা ফেরত নিতে পারবেন। অনেকেই তাদের নিবন্ধন বাতিল করে টাকাও ফেরত নিয়েছে। তবে বাকিরা আগামী বছর হজে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছর সীমিতাকারে হজ আয়োজন করা হয়। নির্ধারিত সংখ্যক সৌদি নাগরিক এবং দেশটিতে আগে অবস্থান করা বিদেশিরা এবারের হজে অংশ নেয়ার সুযোগ পান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD