শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

নিডস নিউজ ডেক্সঃ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ওই দিন পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে।

মূলত খোলার পরিবেশ সৃষ্টি না হওয়ায় পুরো সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো। এ সময় শিক্ষার ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে প্ল্যাটফর্মে পাঠদানের কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানিয়েছিলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাধিকবার জানিয়েছেন, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। পরিবেশ হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস হতে দেবো না, এ জন্য আমরা বদ্ধপরিকর।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল-হোসেনও একই সুরে বলেন, ‘আমরা অক্টোবর ও নভেম্বরকে টার্গেট করেছি।’
সিনিয়র সচিব আরও বলেন, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমিকে (নেপ) তিনটি বিকল্প পাঠ পরিকল্পনা করতে বলেছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য তিনটি পরিকল্পনা করতে বলা হয়েছিল। যেহেতু সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, তাই সেপ্টেম্বরকে বাদ দিয়েছি, ধরছি না। অক্টোবর ও নভেম্বরকে সামনে রেখে পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে। ’
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধের এ সময় শিক্ষার ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি ও বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD