শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
৯ জুন সংসদে বাজেট ঘোষণা : অর্থমন্ত্রী

৯ জুন সংসদে বাজেট ঘোষণা : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক।।
জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট আগামী ৯ জুন পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, আমরা আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট তৈরি করছি। সব শ্রেণির মানুষের জন্য আসছে বাজেট প্রণয়ন করা হচ্ছে। কোনোভাবেই যেন জনগণের ওপর চাপ না বাড়ে সে বিষয়টি নতুন বাজেট প্রণয়নে লক্ষ্য রাখা হচ্ছে।

নতুন বাজেটে আয়কর সীমা ৩ লাখ থেকে বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, এ ব্যাপারে বিস্তারিত এখনো ঠিক হয়নি। তবে জনগণের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। নতুন এই বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হবে ৫ দশমিক ৫ শতাংশ।

চলতি ২০২১-২২ অর্থবছরের মূল বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। তার আগের, অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD