সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দেশজুড়ে তীব্র তাপদাহ থাকবে আরও কয়েকদিন

দেশজুড়ে তীব্র তাপদাহ থাকবে আরও কয়েকদিন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ
দেশে সোমবার থেকে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বলা হয়। বুধবার তৃতীয় দিনেও তা অব্যাহত আছে।

বুধবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তার মধ্যে গতকাল রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে মাঝারী থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত দুই যুগের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল যশোরে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। তার আগে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ১৯৯৫ সালে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় ১৯৯৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে ১৯৬৯ সালে রেকর্ড করা হয়েছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস যা এ যাবৎকালের সর্বোচ্চ।

এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD