ফাইল ছবি
মোঃ আবু হামজা।।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরো ৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরো ৩ হাজার ৩০৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৩ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ৩, সিলেটে ৬, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ৩৬ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ১৫০ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ১৮১ জন এবং নারী ২ হাজার ৯৬৯ জন।
Leave a Reply