শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
হজ পালনের অনুমতি পেতে পারে বিদেশিরা

হজ পালনের অনুমতি পেতে পারে বিদেশিরা

চলতি বছরে হজ পালনের সুযোগ পেতে পারেন বিদেশিরা বলে খবর প্রকাশ করেছে সৌদি আরবের আল-ওয়াতান পত্রিকা। তবে হজ পালনে কঠোর স্বাস্থ্য ও বিধি-নিষেধ মানতে হবে হজ পালনকারীদের।

গত বৃহস্পতিবার (২০ মে) আল-ওয়াতান পত্রিকা এই খবর দিলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।

এদিকে গত ৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধির আওতায় এবারের হজ পালন করা হবে। এর মধ্য দিয়ে সবাইকে হজ করার সুযোগ দেওয়া হতে পারে।

তবে এর আগে আন্ডারসেক্রেটারি হাশেম সাঈদ বলেন, চলতি বছরে হজ সব ধরনের বিকল্প উপায় নিয়ে ভাবছে সৌদি সরকার। বিদেশ থেকে প্রতীকী সংখ্যক হাজীকেও অনুমোদন দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীকে জীবনে একবার হজ পালন করতে হবে। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধারিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD