শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
১৬ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে সব ট্রেন

১৬ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে সব ট্রেন

নিডস নিউজ ডেক্সঃ

চলতি মাসের ১৬ তারিখ থেকে চালু হচ্ছে দেশের সব ট্রেন। একই সাথে খুলে দেয়া হবে দেশের সব রেলস্টেশন, টিকিটও পাওয়া যাবে কাউন্টারে। তবে এক আসন ফাঁকা রেখেই বসবেন যাত্রীরা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে শুরু হয় সীমিত আকারে আন্তঃনগর ট্রেন চলাচল। শুরুতে মেইল কমিউটার ও লোকাল ট্রেন বন্ধ থাকলেও কয়েক দফায় চালু করা হয় সেগুলোও। ধাপে ধাপে রেল যোগাযোগ স্বাভাবিক করার লক্ষ্য অনুযায়ী ১৬ তারিখ থেকে ট্রেন চলাচল প্রায় শতভাগ শুরু হচ্ছে। করোনার জন্য যাত্রা বিরতি বাতিল করে বেশিরভাগ স্টেশন বন্ধ রাখা হয়েছিল। সেদিন থেকে তাও আগের নিয়মে ফিরবে। এ প্রসঙ্গে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ট্রেন চালু হলেও সামাজিক দূরত্ব মেনে চলেই ট্রেন চলবে। এটা আমরা মেনে চলার চেষ্টা করবো। আগে শুধু অনলাইনেই পাওয়া যাচ্ছিল টিকিট। এখন থেকে সব আন্তঃনগর ট্রেনের ২৫ ভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। প্রতিটি ট্রেনে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। তবে এক আসন ফাঁকা রেখেই যাত্রী বসার নিয়ম বহাল থাকছে। মন্ত্রী আরো বলেন, টিকিট অর্ধেক অনলাইনে আর অর্ধেক কাউন্টারে বিক্রি করা হবে। যাত্রীরা যেন হয়রানি না হয় সেদিকেই আমাদের মনোযোগ। তবে ধীরে ধীরে আমরা প্রযুক্তির দিকেই যাবো। সকল মেইল ও লোকাল কমিউটার ট্রেনের টিকিট শতভাগই বিক্রি হবে কাউন্টারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD