শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সৌদি আরবগামী বিমানের ফ্লাইট শুরু ২৯ মে

সৌদি আরবগামী বিমানের ফ্লাইট শুরু ২৯ মে

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা শুরু হবে আগামী ২৯ মে থেকে। রোববার (২৩ মে) রাতে সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
তাদের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। তবে সৌদি আরবে যেতে আগে ভ্রমণকারী ও প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এর জন্য হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যেকোনো সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এর আগে সৌদি আরব কর্তৃপক্ষ ২০ মে থেকে বিভিন্ন শর্ত আরোপ করায় পাঁচ দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নেয়।
এই স্থগিতাদেশে বেশ ভোগান্তিতে পড়ে যান সৌদি আরবগামীরা। ফ্লাইট শিডিউল পাওয়া, হোটেল বুক করাসহ বিভিন্ন বিষয়ে শুরু হয় নানা বিভ্রান্তি। নতুন করে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ায় অনেকটা স্বস্থিতে পড়েছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD